সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আওয়ামী লীগের সমাবেশ: বিকল্প ভেন্যুর নাম চেয়েছে পুলিশ

ডেইলি সিলেট ডেস্ক ::

আগামী ২৮ অক্টোবর সমাবেশের জন্য আওয়ামী লীগের কাছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের বিকল্প আরও দুটি ভেন্যুর নাম চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আওয়ামী লীগ সমাবেশের জন্য অনুমতি চেয়ে আবেদন করলে এরই প্রেক্ষিতে বুধবার (২৫ অক্টোবর) পাল্টা একটি চিঠি দেয় পুলিশ। সেখানেই বিকল্প দুটি ভেন্যুর নাম চাওয়া হয়।

জানা গেছে, আগামী ২৮ অক্টোবর (শনিবার) বিকেলে রাজধানীতে বিএনপির ডাকা সমাবেশের দিন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এক শান্তি সমাবেশ করতে চায় আওয়ামী লীগ।

দলটি ওই জায়গায় বিরোধী দল বিএনপির থেকে বড় জমায়েত করতে চায়। আর এই শান্তি সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে এক আবেদনে অনুমতি চায় দলটি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: