সর্বশেষ আপডেট : ৫২ মিনিট ৪৮ সেকেন্ড আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চট্টগ্রামে ভয়াবহ আগুন, ৬০ ঘর পুড়ে ছাই

ডেইলি সিলেট ডেস্ক ::

বন্দরনগরী চট্রগ্রামের বায়েজিদে আমিন কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ৬০টিরও বেশি ঘর। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বুধবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদ এলাকার আমিন কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বায়েজিদ, কালুরঘাট ও চন্দরপুরা থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ওই কলোনির ৬০টিরও বেশি ঘর পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: