সর্বশেষ আপডেট : ১৩ মিনিট ৯ সেকেন্ড আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চট্টগ্রামের আমিন কলোনির আগুন নিয়ন্ত্রণে

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্রগ্রামের বায়েজিদে আমিন কলোনিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৬০টিরও বেশি ঘর।

বুধবার (৪ অক্টোবর) ভোরে এ আগুনের সুত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল হালিম বলেন, ভোর ৪টার দিকে আমিন কলোনি এলাকার একাধিক কাঁচা বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুরুতে বায়েজিদ স্টেশন থেকে দুই ইউনিট এসে কাজ শুরু করে। পরে চন্দনপুরা ও কালুরঘাট স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়।

তিনি আরও বলেন, ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপিত হতে সময় লাগবে। কী পরিমাণ বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সে বিষয়ে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: