সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ২৭ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ব্রিক‌স সম্মেল‌ন: মঙ্গলবার জোহানেসবার্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::
অর্থনৈতিক জোট ব্রিকস সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য় আয়ো‌জিত সংবাদ সম্মেলনে এসব তথ‌্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ২৩ আগস্ট বাংলাদেশ বিজনেস সামিট হবে। এরপরে আফ্রিকায় নিয়োগকৃত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে দূত সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর ২৪ আগস্ট ব্রিকস ডায়লগে অংশ নেবেন। ওইদিন সন্ধ‍্যায় বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের ব্রিকসে যোগ দেয়ার বিষয়টি লাভজনক হবে জানিয়ে তিনি বলেন, ‘এর মাধ্যমে অর্থনৈতিকসহ বিভিন্ন খাতে দেশ লাভবান হবে।

এ সময় আনন্দবাজারের রিপোর্ট এবং বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভারতের বার্তার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত নিজের ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যদি কিছু বলে থাকে, তবে সেটা ভালোর জন্যই বলবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: