সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
রবিবার, ১৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সৌদি নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার নির্দেশ

ডেইলি সিলেট ডেস্ক ::
সশস্ত্র সংঘাতের শিকার এলাকায় না যেতে সর্তক করে সৌদি আরবের নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্যের দেশ লেবানন ছাড়তে বলেছে এক বিবৃতি এ তথ্য জানায় বৈরুতে অবস্থিত সৌদি দূতাবাস।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিবৃতি নিজ দেশের নাগরিকদের সতর্কতা দিয়ে জানায়, লেবাননের দক্ষিণ দিকে ফিলিস্তিনিদের ইন এল-হিলওয়েহ শরণার্থী ক্যাম্পের দিকে কোনো প্রয়োজন ছাড়া যেন কেউ না যান। লেবাননে যে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে সেটি যেন সবাই মেনে চলে। এছাড়া লেবাননে সৌদি নাগরিকরা কোনো সমস্যায় পড়লে দুটি জরুরি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, লেবাননে ফিলিস্তিনি শরণার্থীদের যে ১২টি ক্যাম্প আছে সেগুলোর মধ্যে ইন এল-হিলওয়েহ সবচেয়ে বড়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, এসব ক্যাম্পে ৮০ হাজার থেকে শুরু করে আড়াই লাখ শরণার্থী বসবাস করছেন। এর মধ্যে গত ২৯ জুলাই লেবাননের দক্ষিণ দিকে ফিলিস্তিনিদের ইন এল-হিলওয়েহ শরণার্থী ক্যাম্পে ফাতাহ ও অন্যান্য সশস্ত্র দলগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন। যাদের সবাই সশস্ত্র গোষ্ঠীর সদস্য।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: