সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রস্তুত আওয়ামী লীগের শান্তি সমাবেশের মঞ্চ

ডেইলি সিলেট ডেস্ক ::
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করার প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশের মঞ্চ প্রস্তুত রয়েছে।

আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এমন চিত্র দেখা যায়।

দেখা যায়, গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এবং সেখান থেকে গুলিস্তানের হল মার্কেট মোড় পর্যন্ত সমাবেশের জন্য রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। মসজিদসংলগ্ন রাস্তার অংশ বন্ধ থাকলেও রাস্তার আরেক পাশ দিয়ে যান চলাচল করছে। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে মঞ্চ স্থাপন করা হয়েছে।

মঞ্চের কাছেই বহুসংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের সমাবেশের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাঁজোয়া যানের উপস্থিতি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: