![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণে জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজোঁ কমিটি সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে বিএনপি প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমান ও ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
এনপিপি’র চেয়ারম্যান এডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জাতীয়তাবাদী সমমনা জোট থেকে বৈঠকে উপস্থিত ছিলেন, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জানতা পার্টি চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডলসহ নেতৃবৃন্দ।