সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শিল্পা শেঠির বাড়িতে চুরি

ডেইলি সিলেট ডেস্ক ::
ইটালিতে স্বামী ও সন্তানদের নিয়ে ছুটি কাটাচ্ছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সেই সুযোগে তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত সপ্তাহে শিল্পার মুম্বাইয়ের জুহুর বাড়িতে ঢুকে বেশ কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় চোর।

এ ঘটনায় জুহু থানায় অভিযোগ দায়ের পর বৃহস্পতিবার (১৫ জুন) দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি আপাতত পুলিশ হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্প্রতি ৪৮ বছরে পা দিয়েছেন শিল্পা শেঠি। জন্মদিন উদযাপন করতে ইতালিতে রয়েছেন বলিউড অভিনেত্রী। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন শিল্পা।

এদিকে দীর্ঘ ১৪ বছর পর ২০২১-এ ‘হাঙ্গামা টু’ দিয়ে অভিনয় দুনিয়ায় কামব্যাক করেছেন শিল্পা। এরপর ২০২২-এ ‘নিকম্মা’ সিনেমাতে দেখা যায় তাকে।

খুব শিগগিরই রোহিত শেঠির ওটিটি প্রজেক্ট ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে। এতে তার সঙ্গে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয়ের মতো অভিনেতারা। এ ছাড়া সোনাই যোশীর ‘সুখী’তেও দেখা যাবে শিল্পাকে।

১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন শিল্পা। পরবর্তীকালে ‘ফির মিলেঙ্গে’, ‘ধরকন’ সহ বহু হিট সিনেমাতে অভিনয় করেছেন তিনি। হলিউড শো ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’ জেতার পর বিদেশেও পরিচিতি পান শিল্পা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: