সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কোম্পানীগঞ্জের বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

কোম্পানীগঞ্জ সংবাদদাতা ::

তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টার সময় পূর্ব ঘোষিত সময় অনুযায়ী উপজেলার আল-বারাকাহ মুহাম্মদিয়া ইসলামিয়া গৌরীনগর মাদরাসার ঈদগাহ মাঠে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিশেষ এই নামাযের ইমামতি করেন আল-বারাকাহ মুহাম্মদিয়া মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা ফয়জুর রহমান। দোয়া পরিচালনা করেন জামিয়া মুশাহিদিয়া ক্বাসিমুল উলুম খাগাইল মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল মান্নান গৌরীনগরী।

বিশেষ এই নামাজ ও দোয়ায় স্থানীয় শতশত মুসল্লি, আলেম ও ওলামা অংশগ্রহণ করেন। নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা শতশত মুসল্লি অংশ নেন।

দোয়াতে মুসল্লিরা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে যেন সিলেটবাসী তথা পূর্ণ বাংলাদেশেকে মুক্তি দান করেন, সে জন্য প্রার্থনা করেন।

এছাড়াও মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা ফয়জুর রহমান সকল জায়গায় এলাকার সর্বস্তরের মানুষজনকে নিয়ে বিশেষ নামাজ আদায় করার বিনীত অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: