সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ১৩ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘ফিরে দেখা’ মুক্তি ১৬ জুন

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা রোজিনা। দর্শকদের তিনি উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। এবার সরকারি অনুদানে ‘ফিরে দেখা’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন রোজিনা।

‘ফিরে দেখা’ সিনেমায় রোজিনার বিপরীতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। কয়েক মাস আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে ১৬ জুন মুক্তি পেতে যাচ্ছে ‘ফিরে দেখা’। বিষয়টি নিশ্চিত করেছেন রোজিনা নিজেই। তিনি বলেন, ‘ফিরে দেখা’ মুক্তিযুদ্ধের সিনেমা। ‘ফিরে দেখা’ আমার স্বপ্নের সিনেমা। আমার অনেক ভালোবাসার একটি সিনেমা।

তিনি আরও বলেন, ১৬ জুন চূড়ান্ত করেছি ফিরে দেখা সিনেমার মুক্তির জন্য। আশা করছি দর্শকরাও আমাদের সঙ্গে থাকবেন। সবার ভালোবাসা প্রত্যাশা করছি।

২০১৯-২০ অর্থবছরে অনুদান পেয়েছিল ‘ফিরে দেখা’। মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে এ সিনেমার কাহিনি। চিত্রনাট্য লিখেছেন রোজিনা নিজেই। গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে সিনেমার গল্প।

‘ফিরে দেখা’ সিনেমায় অভিনয় করেছেন রোজিনা, ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়াসহ অনেকে। এর আগে রোজিনা ‘জীবনধারা’ ও ‘দোলনা’ নামে দুটি সিনেমা প্রযোজনা করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: