সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ২৪ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মধ্যরাতে যে বার্তা দিলেন পরীমণি

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকাই সিনেমার চিত্রনায়ক ও স্বামী শরিফুল ইসলাম রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর আপত্তিকর ছবি এবং ভিডিও ফাঁসের ঘটনায় মন ভালো নেই নায়িকা পরীমনির। তবে বিয়ের থেকে স্বামী এবং একমাত্র সন্তান রাজ্যের জন্মের পর বেশ ভালোই চলছিল তাদের সংসার। নিজেদের মধ্যে পারিবারিক যখন ছোট সমস্যা চলছে, সেই সময় একমাত্র ছেলেকে নিয়ে সিনেমা দেখতে গিয়ে অনেক কষ্ট ও আনন্দ নিয়ে বাসায় ফিরলেন পরীমণি।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ কথা জানান আলোচিত অভিনেত্রী পরীমণি।

তিনি জানান, একমাত্র ছেলেকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমা শেষে হল থেকে ফেরার সময় উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি হওয়ায় বাজেভাবে ভয় পেয়েছেন তার ছেলে। এ কারণে কাছের দাওয়াত করা মানুষদের সঙ্গে কথাও বলতে পারেননি নায়িকা।

অভিনেত্রী লেখেন, আজ আমি একসঙ্গে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখতে গিয়ে। কষ্ট পেয়েছি কারণ— আমার সন্তান অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে সিনেমা দেখেছি অনেকবার। শো শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছি, সবসময় সুন্দর শৃঙ্খলা পরিবেশে।

তিনি লেখেন, আজকে এমন উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি করল কেউ কেউ, তাতে বাজেভাবে আমার ছেলে ভয় পেল। কত কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও করতে পারি নাই তাদের সঙ্গে আমি। অথচ আমি আপনাদের সবার সঙ্গে সিনেমা দেখব, কথা বলব বলেই তো গিয়েছিলাম।

তিনি আরও বলেন, হল থেকে বেরোনোর সিঁড়ির মুখে এত এত ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ। আমি বারবার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেয়ার জন্য। আপনাদের মধ্যে অনেকেই বলছিল— আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্য। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন যেটাতে ছেলেটা ভয় পেয়ে গেল। আপনারা ছেলেটার জন্য একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন।

সবশেষ এ অভিনেত্রী লেখেন, আর খুশি এই জন্য যে, আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন, কেয়ার করেন। সবাইকে ধন্যবাদ।

প্রসঙ্গত, গত ২৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ‘মা’ সিনেমা। এতে এ অভিনেত্রী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য চৌধুরী ও শাহাদাত হোসেনসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: