সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবে সম্রাট

ডেইলি সিলেট ডেস্ক ::

যুবলীগের বহিষ্কার হওয়া নেতা ইসমাইল চৌধুরী সম্রাট পাসপোর্ট ফিরে পেয়েছেন পেয়েছেন। চিকিৎসার জন্য তাকে বিদেশ যাওয়ার অনুমতিও দিয়েছেন আদালত।

সম্রাটের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা। তিনি বলেন, এখন আর সম্রাটের বিদেশ যাওয়ার বাধা নেই।

দুই মাসের জন্য সম্রাটের জিম্মায় পাসপোর্ট দিয়েছেন আদালত। এছাড়া চিকিৎসা করাতে এক মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি।

এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাটের আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ৬ জুলাই পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এছাড়া সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেন আদালত।

সারাদেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

এরপর ২০২২ সালের ২২ আগস্ট সম্রাটকে জামিন দেন আদালত। তখন সম্রাটকে কয়েকটি শর্ত দেয়া হয়। এগুলো হলো তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। আর আদালতের অনুমতি না নিয়ে তিনি বিদেশ যেতে পারবেন না।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরের বছর অর্থাৎ ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: