সর্বশেষ আপডেট : ৯ মিনিট ৫ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নতুন গান নিয়ে আসছেন স্বাগতা

ডেইলি সিলেট ডেস্ক ::

অভিনয়ের পাশাপাশি গান নিয়েও মাঝেমধ্যে দর্শক-শ্রোতাদের চমক উপহার দেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। ‘সে সামথিং’ শিরোনামে এ দ্বৈত গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন হাসান আজাদ।

গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন এই সংগীত জুটি। সংগীত আয়োজন করেন সন্ধি। ভিডিও নির্দেশনা দিয়েছেন অনিন্দ্য কবির অভিক। আগামী শুক্রবার গুলশানের একটি রেস্তোরাঁয় এ গানটি উন্মুক্ত করা হবে। এ উপলক্ষে আয়োজিত সংগীত সন্ধ্যায় গাইবেন স্বাগতা, হাসান আজাদ, সন্ধি ও সভ্যতা।

স্বাগতা বলেন, ‘গত ভালোবাসা দিবসে হাসান আজাদের সঙ্গে আমার দ্বৈত গান ‘বিমস অব লাইট’ প্রকাশ হয়েছিল। বাংলা ও ইংরেজি দুই ভাষার এ গানটিতে শ্রোতার বেশ সাড়া পেয়েছিলাম। কথা, সুর ও সংগীত মিলিয়ে এবারের গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’ গানটি স্বাগতার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ হবে বলে জানা গেছে।

এদিকে, স্বাগতা অভিনীত ‘বউ-শাশুড়ি’ নামে একটি দীর্ঘ ধারাবাহিক প্রচার হচ্ছে বৈশাখী টেলিভিশনে। পাশাপাশি একক নাটকেও দেখা যাচ্ছে তাকে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সর্ব তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: