সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কানের লাল গালিচায় রূপের ঝলক ছড়ালেন জেনিফার ও গিগি

ডেইলি সিলেট ডেস্ক ::
অভিনেত্রী জেনিফার লরেন্স এবং সুপার মডেল গিগি হাদিদ দক্ষিণ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম অনুষ্ঠানে লাল গালিচায় হাঁটলেন। জেনিফার লরেন্স ‘ব্রেড অ্যান্ড রোজেস’ সিনেমাটির প্রিমিয়ারের জন্য সেখানে গিয়েছেন অপরদিকে গিগি হাদিদ ‘ফায়ারব্র্যান্ড’ সিনেমার স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন।
দুই তারকা ফ্রেঞ্চ রিভেরায় অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় আগুন লাগিয়েছেন, তাদের দুজনের আবেদনময়ী চেহেরা এবং পোশাক এ বছরের লাল গালিচায় এক অভূতপূর্ব রোমান্টিক পরিবেশের সৃষ্টি করে।
জেনিফার লরেন্স রেড কার্পেটে হাঁটার সময় লাল ডিওর কউচার গাউন পরেছিলেন অপরদিকে গিগি হাদিদ কাস্টম জ্যাক পোসেন গাউন পরে রেড কার্পেটে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরার সামনে পোজ দেন।

দুই সেলিব্রিটি অভিনেত্রীর ঝলমলে উজ্জ্বল নতুন পোশাক এবং আবেদনময়ী চেহারা কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচাকে আরও বেশি উজ্জ্বল করে তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: