সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হত্যার বিচার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ডেইলি সিলেট ডেস্ক ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নিশাত তাসনিম উর্মি হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষক শিক্ষার্থীরা।

রোববার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুরালের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভাগটির সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ড. এরশাদুল হক, উর্মীর মা, বাবা ও ছোট বোনসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উর্মির সহপাঠীরা বলেন, উর্মি আমাদের সবসময় বলতো আমার ছেলেকে অনেক বড় করবো। যার ভেতরে সন্তানকে নিয়ে এমন স্বপ্ন থাকে সে কখনো আত্মহত্যা করতে পারে না। তার স্বামী তাকে হত্যা করে আত্মহত্যার নাম দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। আমরা হত্যাকারীর ফাঁসি চাই।

বিভাগটির সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, আজ আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালের সামনে এসে দাড়িয়েছি উর্মি হত্যার বিচারের দাবিতে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সকল শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

তিনি আরও বলেন, অভিযুক্তরা এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালানোর পায়তারা করছে৷ আমরা তা হতে দিব না। আমরা চাই কোন রকম কাল বিলম্ব না করে দ্রুত এর বিচার হোক।

উর্মীর মা বলেন, আমি চাইতাম আমার মেয়েটা মানুষের মতো মানুষ হোক। আমার মেয়ের কপালে যা ঘটে গেছে তার জন্য আজ আমি বিশ্ববিদ্যালয়ের কাছে এসেছি। সমস্ত ছাত্র সমাজের কাছে আমার আবেদন তারা আমার মেয়ে হারানোর যন্ত্রণাটাকে নিজেদের যন্ত্রণা মনে করে ন্যায় বিচারের দাবিতে শরব হোক।

উল্লেখ্য, গত বছরের (৮ সেপ্টেম্বর) রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত তাসনিম উর্মিকে (২৩) শ্বাসরোধে হত্যা করা হয় বলে পরিবার অভিযোগ করেন। এ ঘটনায় উর্মির পরিবার বাদি হয়ে গাংনী থানায় হত্যা মামলা করেন। ঘটনার এতদিন পরেও কোন সুরাহা হয়নি বলে জানান তার পরিবারের সদস্যরা। বরং এ ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: