সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের বিএড পরীক্ষা স্থগিত

ডেইলি সিলেট ডেস্ক ::
ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী সোমবারের বিএড প্রথম সেমিস্টারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার অনুষ্ঠেয় বিএড প্রথম সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেয়া হবে। উল্লিখিত পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখের পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

ঘূর্ণিঝড়টির কারণে এর আগে সব শিক্ষাবোর্ডের সোমবারের এসএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: