সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নতুন লুকে সোনাক্ষী

ডেইলি সিলেট ডেস্ক ::
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার পা রাখলেন ওয়েব সিরিজের দুনিয়ায়। বৃহস্পতিবার (৪ মে) মুক্তি পেয়েছে সোনাক্ষী অভিনীত ‘দাহাড়’ ওয়েব সিরিজের ট্রেলার। যেখানে সাহসী পুলিশের চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন তিনি। আগামী ১২ মে আমাজন প্রাইমে মুক্তি পাবে আট পর্বের সিরিজটি।
‘দাহাড়’-এর ট্রেলারে মুক্তি অনুষ্ঠানে নিজের লুকেও মুগ্ধতা ছড়ান সোনাক্ষী সিনহা। খাঁকি রঙের পোশাকে হাজির হন তিনি। এ সময় তার দুই হাতে ছয়টি আংটিও চোখে পড়ে।

ওয়েব সিরিজটি নিয়ে সোনাক্ষী বলেন, ‘দাহাড় আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এত দিন যত চরিত্রে অভিনয় করেছি, অঞ্জলী ভাটি চরিত্রটি একেবারেই আলাদা। সে শুধু সাহসীই নয়, সব সময় এমন কিছু করতে চায়, যেটা অন্যদের জন্য আদর্শ হয়ে থাকবে। দর্শকদের সিরিজটি দেখানোর অপেক্ষায় আছি।’

‘দাহাড়’ সিরেজে প্রধান চরিত্রে সোনাক্ষী ছাড়াও অভিনয় করেছেন বিজয় ভার্মা, গুলশান দেভাইয়া, সোহম শাহ প্রমুখ। এটি পরিচালনা করেছেন রীমা কাগতি ও রুচিতা ওবেরয়। সিরিজটির নির্বাহী প্রযোজক রিতেশ সিদ্ধানী, ফারহান আখতার, রীমা কাগতি ও জোয়া আখতার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: