সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঈদের আগে ফের সুখবর দিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক ::

ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা জয় চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। এ খবরের পরে দর্শকদের জন্য বাড়তি সুখবর শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি।

সোমবার দুপুরে শাহরিয়ার নাজিম জয়ের ‘স্বর্গে’ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন তিনি।

অপু বিশ্বাস জানিয়েছে, অনেক আগে জয় ভাইকে নায়ক হিসেবে পেয়েছিলাম। তার নির্মাণে ‘প্রিয় কমলা’ সিনেমায় কাজ করেছি। আবার তার অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’ তে অতিথি হয়েও এসেছিলাম আমি।

অপু বিশ্বাস জানান, অনুষ্ঠান শেষে আমাকে জয় ভাই গল্প শোনান। প্ল্যানিং ও গল্প শুনে ভালো লাগে আমার। পরে আমি কাজটির জন্য সঙ্গে সঙ্গে শিডিউল দিয়ে দিয়েছি। আমার প্রতি আস্থা রেখে যেসব প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে সিনেমায় নেন, আমি সবসময় চেষ্টা করি সেই আস্থা ও বিশ্বাস রাখার।

শাহরিয়ার নাজিম জয় ‘স্বর্গে’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন। মে মাসের মাঝামাঝি এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: