সর্বশেষ আপডেট : ৪ মিনিট ৩৭ সেকেন্ড আগে
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এবার দ্বৈত চরিত্রে শ্রাবন্তী

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজর্ষি দে-র আগামী ছবি ‘সাদা রঙের পৃথিবী’। এই ছবিতে প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং।

এই ছবির হাত ধরে টলিউডে ডেবিউ করলেন তৃণমূলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছবিতে বেশ কয়েকটি মুখ্য চরিত্রে দেখা যাবে অরিন্দম শীল, দেবলীনা কুমার, সৌরসেনী মৈত্র, ঋতব্রত মুখোপাধ্যায় সহ আরও অনেককে।

ছবির গল্প বেনারসে অবস্থিত এক বিধবাদের আশ্রমকে কেন্দ্র করে। সেই আশ্রম থেকে নারী পাচার হচ্ছে ও সেই কাজেই যুক্ত শ্রাবন্তী অভিনীত চরিত্র ভবানী।

এই প্রথম কোনও নেগেটিভ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। পাশাপাশি এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি।

ভবানীর পাশাপাশি শিবানীর চরিত্রেও দেখা যাবে তাকে। সেই চরিত্রের মূল উদ্দেশ্য এই দুষ্ট চক্রের বিনাশ। বেনারসে চলছে ছবির শ্যুটিং।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: