সর্বশেষ আপডেট : ১৫ মিনিট ৪৬ সেকেন্ড আগে
বুধবার, ২৯ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোলাপগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ : আহত আরো ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার :

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে মৃতের সংখ্যা হলো ৪।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। ওইদিন বিকালে উপজেলার হাজিপুরে এই দুর্ঘটনা ঘটে বলে গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান।

নিহতরা হলেন— বিয়ানীবাজারের মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫) ও ছেলে নুরুল ইসলাম সাজিদ (২৫), বিয়ানীবাজার পৌর এলাকার নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী রাশিদা বেগম (৩৮) ও মেয়ে ফারিয়া আক্তার (১৬)।

আহত একজন এখনও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চারজনের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার বিকেলে একটি সিএনজি চালিত অটোরিকশা বিয়ানীবাজার থেকে সিলেটের দিকে আসছিল। পথে হাজিপুর এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের থাক্কায় অটোরিকশাটি চুরমার হয়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। তিনজনকে ওসমানী হাপাতালে ভর্তি করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: