![]()


স্টাফ রিপোর্টার :
সিলেটের গোলাপগঞ্জে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে মাদক আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতার মো. জাহিদ আহমদ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থ গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৭টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ জাহিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।