![]()


সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগের দুই বারের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বৃহস্পতিবার নগরীর তাঁতিপাড়াস্থ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের প্রতি যেভাবে গুরু দায়িত্ব দিয়েছেন সেটুকু সাদরে গ্রহণ করে তাকে মূল্যায়ন করে আমরা সম্মানের সাথে দলকে সু-সংগঠিত করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাই।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াসুর রহমান ইলিয়াস, মহানগর আওয়ামী লীগের সদস্য জুমাদিন আহমদ, ইলিয়াস আহমেদ জুয়েল, যুবলীগ নেতা আব্দুল লতিফ রিপন, এহিয়া আহমদ সুমন, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, তারেক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি