সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

২০ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে ধোঁয়াশা!

বিএনপির চলমান বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে সিলেট বিভাগীয় সমাবেশে। ইতোমধ্যে সমাবেশের স্থান প্রস্তুতে কাজ চলছে জো’রেশোরে।

সিলেট আলিয়া মাদরাসা মাঠে হবে এই সমাবেশ। তবে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষাকে সামনে রেখে মহানগর পু’লিশ নগরীর ২৯টি কেন্দ্রের ২০০ গজে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে। ফলে পরীক্ষাকেন্দ্রের পাশেই মাদরাসা মাঠের সমাবেশ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

মহানগর পু’লিশের গণবি’জ্ঞপ্তিতে বলা হয়েছে,পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরীক্ষা চলাকালীন সিলেটের ২৯টি কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ ও মিছিলসহ বেশ কয়েকটি বিষয় নিষিদ্ধ করা হয়েছে।

সেই ২৯ কেন্দ্রের একটি সিলেট সরকারি আলিয়া মাদরাসা। এদিন আলিয়া মাদরাসায় আলিম শ্রেণির ‘হাদিস ও উসুলুল হাসিদ’ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বি’জ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেকটি কেন্দ্রে পরীক্ষার দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তবে বিএনপি নেতাদের দাবি, দুপুরে পরীক্ষা শেষ হওয়ার পরই শুরু হবে সমাবেশ। সেক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো অ’সুবিধা হবে না।

এ বিষয়ে সিলেট জে’লা বিএনপি সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, পুরো দেশে এইচএসসি এবং আলিম পরীক্ষা হচ্ছে। আম’রা যে মাঠে জনসভা করবো সেই মাঠের একটি মাদরাসায় পরীক্ষার কেন্দ্র আছে। ওখানে আলিম পরীক্ষা হবে। আম’রা পরীক্ষার রুটিন দেখেছি। পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর বি’জ্ঞপ্তিতে বলা হয়েছে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা। আম’রা সমাবেশ করবো ২০০ গজের বাইরে। আর সমাবেশ শুরু করবো দুপুর ১টার পরে। আম’রা আইন কানুন মেনেই সমাবেশ করবো।

সিলেট মহানগর পু’লিশের অ’তিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, এটা তো রুটিন ওয়ার্ক। এসএসসি-এইচএসসিসহ প্রতিটি পাবলিক পরীক্ষার আগেই আম’রা এমন গণবি’জ্ঞপ্তি দিয়ে থাকি। এটা সারাদেশেই দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: