![]()


সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি। পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তার পাশাপাশি সমবায়ী প্রতিষ্ঠানকে হতে হবে জনমুখী।
তিরি শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নিরার সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুতফুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, বীর মুক্তিযোদ্ধা শুভল চন্দ্র দাস, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক সদরুল ইসলাম।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মহবুবুর রহমান। আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেদানা বেগম, সাধারণ সম্পাদক হালিমা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি