সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট পাসপোর্ট অফিসে ৭ ভোগান্তি

সিলেট আঞ্চলিক পাসপোর্ট অফিসে ৭টি ভোগান্তির বিষয় উঠে এসেছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিলেটে পাসপোর্ট–সংক্রান্ত জটিলতা ও হয়’রানি দূর করতে অংশীজনদের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় ভুক্তভোগীরা এসব অ’ভিযোগ করেন।

আওয়ামী লীগ নেতা, বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনায় অংশ নিয়ে সিলেটের পাসপোর্ট কার্যালয়ে নিজেদের দুর্ভোগ ও ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অংশীজনদের আলোচনায় পাসপোর্ট করতে গিয়ে মানুষের সাতটি ভোগান্তির বিষয় জো’রালো’ভাবে উঠে আসে।

এরমধ্যে রয়েছে- দালালদের ‘বিশেষ চিহ্ন’ ছাড়া আবেদন গ্রহণে অনীহা, আবেদন শতভাগ সঠিক থাকলেও টাকা না দেওয়ায় কর্মক’র্তাদের দ্বারা ইচ্ছাকৃত ভোগান্তি সৃষ্টি, রোহিঙ্গা পরীক্ষার মাধ্যমে হয়’রানি, নির্ধারিত সময়ে পাসপোর্ট না পাওয়া, সার্ভা’র ডাউন-জাতীয় সংকট এবং পাসপোর্ট কার্যালয়ে স্থান ও জনবল সংকট। এর বাইরে পাসপোর্ট পেতে যে পু’লিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয়, সেখানেও টাকা ছাড়া সেবা মেলে না বলেও অংশীজনেরা বক্তব্যে অ’ভিযোগ করেছেন।

মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সভা হয়। এতে প্রধান অ’তিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্ম’দ মোশাররফ হোসেন। সিলেটের অ’তিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে সভায় বিশেষ অ’তিথির বক্তব্য দেন পু’লিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদ ও বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের পরিচালক এ কে এম মাজহারুল ইস’লাম। সভায় বক্তারা অ’ভিযোগ করেন, দালালদের দৌরাত্ম্যে পাসপোর্ট করতে আসা ব্যক্তিরা হয়’রানির শিকার হচ্ছেন। অ’তিরিক্ত দুই হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা নিয়ে দালালেরা পাসপোর্ট করে দিচ্ছেন।

সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহম’দ বলেন, সম্প্রতি তাঁর পরিচিতি এক ছাত্রলীগ নেতা গুরুতর অ’সুস্থ হয়ে ভা’রতে চিকিৎসার জন্য যেতে পাসপোর্ট করতে নগদ ২০ হাজার টাকা ‘উৎকোচ’ দিয়েছেন। পাসপোর্ট কার্যালয়ের দু’র্নীতির কারণে আওয়ামী লীগ সরকারের দুর্নাম হচ্ছে বলে তিনি মনে করেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, প্রতিদিন প্রায় ৮০০ মানুষ পাসপোর্ট কার্যালয়ে গিয়ে সেবা নেন। একেকজন গড়ে দুই হাজার টাকা দিলেও ১৬ লাখ টাকার অ’বৈধ লেনদেন সিলেট পাসপোর্ট কার্যালয়ে হয়ে থাকে। এখানে পাহাড়সম সমস্যা। এই সভা যেন ‘আইওয়াশ’ না হয়, এখানকার মতামতকে প্রাধান্য দিয়ে সমস্যার যেন সমাধান করা হয়।

ইউপি চেয়ারম্যান আফসর আহম’দ বলেন, পাসপোর্ট কার্যালয়কে সিলেটের মানুষ সবচেয়ে বেশি ভ’য় পায়। এ কার্যালয়ে মানুষজন পদে পদে দুর্ব্যহারের মুখোমুখি হন। অনিয়মই এখানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দালাল ছাড়া এখানে কোনো সেবা মেলে না।

সভায় ২৭ জন অংশীজন বক্তব্য দেন। অংশীজনদের অ’ভিযোগ প্রসঙ্গে বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের পরিচালক এ কে এম মাজহারুল ইস’লাম বলেন, পাসপোর্টের দীর্ঘসূত্রতার বিষয়ে তাঁর কিছু করার নেই। কারণ, পাসপোর্টগুলো ঢাকা থেকে প্রস্তুত করা হয়। এ ছাড়া সার্ভা’রজনিত সমস্যার সমাধানও তাঁর হাতে নেই। তবে পাসপোর্ট কার্যালয়ের ভেতরে দালালদের তৎপরতা নেই বলে তিনি দাবি করেন।

ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, খোলা মনে আলাপ-আলোচনা করে অনেক সমস্যার সমাধান হয়। পু’লিশের বি’রুদ্ধে আসা অ’ভিযোগগুলো খতিয়ে দেখা হবে।

অ’তিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেন, দালালমুক্ত কার্যালয় কী’ভাবে করা যায়, সেটা পাসপোর্ট কার্যালয়ের পরিচালককেই নিশ্চিত করতে হবে। তবে এ বিষয়গুলো স্থানীয় প্রশাসন নিয়মিত পর্যবেক্ষণ করতে এবং অংশীজনদের নিয়ে সভা করবে।

প্রধান অ’তিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্ম’দ মোশাররফ হোসেন বলেন, অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে স্থানীয় প্রশাসন সমস্যাগুলো স’ম্পর্কে অবহিত হয়েছে। সমস্যা জানায় এখন সমাধানে সুবিধা হবে। সিস্টেমের ফাঁকফোকরগুলো জানা থাকায় এখন ভুক্তভোগীদের সমস্যা দূর করতে স্থানীয় প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: