সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কোটা আন্দোলনকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ৭৯ জনের

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৭৯ জন ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা সাংবাদিকদের জানান, গত কয়েকদিনে ঢাকা মেডিকেলে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৭৯ জন। সোমবার পর্যন্ত এ সংখ্যা ছিল ৭৮ জন।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত আরেকজনের মৃত্যু হয়েছে।

এই আন্দোলন ঘিরে সহিংসতায় সারা দেশে ১৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বিবিসি সংবাদদাতা তারেকুজ্জামান শিমুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছেন, মৃত ব্যক্তির নাম হৃদয় চন্দ্র।

এছাড়া কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর হাসপাতালটিতে এক হাজারেরও বেশি আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৯ জন। আর সংঘর্ষে আহত অবস্থায় হাসপাতালে আনার পরপরই মৃত ঘোষণা করা হয়েছে ৬০ জনকে। সূত্র: বিবিসি বাংলা

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: