![]()


সিলেট নগরীতে নারীর ছদ্মবেশে হিজড়াদের সাথে চলাফেরা করা তুষার মিয়া নামে এক যুবকের ম’রদেহ উ’দ্ধার করেছে পু’লিশ।
রোববার (২৫ সেপ্টেম্বর) নগরের সোবহানীঘাট এলাকার সবজিবাজার সংলগ্ন জায়গা থেকে ভোররাতে ম’রদেহটি উ’দ্ধার করা হয়।
নি’হত তুষার মিয়া ময়মনসিংহ জে’লার আবুল হাশেমের ছে’লে ও নগরের খাসদবির সাজু মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
সিলেট মহানগরীর কোতোয়ালি থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, নি’হত তুষার নারীর ছদ্মবেশে তৃতীয় লি’ঙ্গের লোকজনদের সঙ্গে চলাফেরা করতেন। ভোররাতে ওখানে সেসহ আরও ৩-৪ জন ছিল। ধারণা করা হচ্ছে, তাকে গলায় রশি দিয়ে হ’ত্যা করা হচ্ছে। তাছাড়া ধস্তাধস্তিরও আলামত মিলেছে।
নি’হতের বড় ভাই হিমেল আহম’দ রাফি বলেন, ‘আমা’র ভাই হিজড়া নয়। কিন্তু সে হিজড়াদের সঙ্গে চলাফেরা করত। গতকাল রাত সাড়ে ৯টার দিকে এসে আমা’র ভাইকে একজন লোক বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর কে বা কারা তাকে হ’ত্যা করেছে তা জানা নেই।’