![]()


সিলেটের বিমানবন্দর থানা এলাকায় পর্যটনবাহী বিআরটিসি একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হয়েছেন কি না তা তাৎক্ষণিক নিশ্চিত করে জানা যায়নি।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সিলেট ক্যাডেট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। গাড়ীর যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মঈনুল জাকির।
জানা গেছে, সকালে ঢাকা থেকে আসা একদল পর্যটক বিআরটিসির একটি বাসযোগে সাদাপাথর পর্যটন কেন্দ্রে যান। রাতে ফেরার ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে এ ঘটনা তা নিশ্চিত করে জানাতে পারেনি তারা।