![]()


পূর্ব ঘোষিত ৫ দফা দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্ট’কালের জন্য ধ’র্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। কাল ভোর ৬টা থেকে ধ’র্মঘটে সিলেটে সব ধরনের গণপরিবহন(বাস, সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক) চলাচল বন্ধ থাকবে।
আজ রোববার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহম’দ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গত ৯ নভেম্বর সিলেট জে’লা প্রশাসক বরাবর আম’রা ৫ দফা দাবি জানিয়ে স্মা’রকলিপি দিয়েছিলাম। সেসব দাবি মানার কোনো উদ্যোগ না নেওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কাল থেকে সিলেটে সব ধরনের গণপরিবহন চলাচল অনির্দিষ্ট’কালের জন্য বন্ধ থাকবে।’
শ্রমিকদের ৫ দফা দাবিগুলো হলো, সিলেট জে’লা অটোটেম্পু ও অটোরিকশাচালক শ্রমিক জোটের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, তথাকথিত ঘোষিত কমিটি বাতিল করা, মনোনয়ন ফি বাবদ আদায় করা টাকা ফেরত দেওয়া, সিলেটের আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালককে প্রত্যাহার করা এবং সিলেট জে’লা বাস এবং মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতাদের ওপর কোতোয়ালি থা’নায় দায়ের করা মা’মলা প্রত্যাহার করা
এছাড়া সিলেটের ট্রাফিক ও হাইওয়ে পু’লিশের হয়’রানি বন্ধ, মেয়াদোত্তীর্ণ সেতুতে (শেরপুর সেতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু ও শাহপরান সেতু) টোল আদায় বন্ধ এবং সিলেটের চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট গাড়ির জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা।