সর্বশেষ আপডেট : ১৭ মিনিট ৩৫ সেকেন্ড আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গতির প্রতিযোগিতায় তিন মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু, একজনের অবস্থা আশ’ঙ্কাজনক

ঝিনাইদহ মহাসড়কের বটতৈল গড়াই ফ্লাওয়ার মিলের সামনে গতির প্রতিযোগিতা করতে গিয়ে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষে মা’রা গেছেন তিনজন।

কুষ্টিয়া হাইওয়ে থা’নার ওসি ইদ্রিস আলী জানান, সদরের ভাদালিয়া থেকে দুটি মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিলেন চারজন। পথে তারা গতির প্রতিযোগিতায় লিপ্ত হয়। রাত আটটার দিকে গড়াই ফ্লাওয়ার মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির ধাক্কা লাগে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভা’র্ড ভ্যানের সাথে মোটরসাইকেল দুটির সং’ঘর্ষ হয়।

দুর্ঘ’টনায় ঘটনাস্থলেই নি’হত হন মোটরসাইকেলের দুই আরোহী। হাসপাতাল নেয়ার পর মা’রা গেছেন আরও একজন। বেঁচে থাকা একজনের অবস্থাও গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নি’হতরা হলো সদরের কুমা’রগাড়া এলাকার, রাহুল ও ফারুক মিস্ত্রি এবং মোহিনী বিল এলাকার জুয়েল। এদের সকলের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। ঘটনায় আ’হত একজনের নাম বিপ্লব। তার বাড়ি চৌড়হাস এলাকায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: