সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ১২ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পুলিশ কমিশনারসহ রংপুরের ২৩ কর্মকর্তার একযোগে বদলি

ডেইলি সিলেট ডেস্ক ::

রংপুর মহানগর পুলিশ কমিশনারসহ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার।

বুধবার(১২ আগস্ট) চারটি পৃথক আদেশে এই রদবদলের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে সংযুক্ত করা হয়েছে বরিশাল রেঞ্জে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছেরকে রাজশাহী সারদায় বদলি করা হয়েছে। এছাড়া র‌্যাবের অতিরিক্ত ডিআইজি ছালেহ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের।

বদলির তালিকায় এপিবিএন, পিবিআই, এসবিতে কর্মরত এসপি পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: