সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ডিম ও মোরগের বাজারে অভিযান, জরিমানা আদায়

সিলেট নগরীর বিভিন্ন স্থানে অ’ভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ১১ টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জ’রিমানা করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) এসব অ’ভিযান পরিচালনা করেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও ভোক্তার সহকারী পরিচালক মো. সেলিম মিয়া।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়- সিলেট নগরীর লালবাজার, লামাবাজার এবং হাউজিং এস্টেট এলাকায় বাজার তদারকি অ’ভিযান পরিচালনা করা হয়। এসময় ডিম ও পোলট্রি ব্যবসায়ীদের পাকা রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় এ ১১ টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জ’রিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ জানান, আম’রা ব্যবসায়ীদের ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করি। আম’রা ভোক্তাদের স্বার্থে এমন অ’ভিযান অব্যাহত রাখবো।

অ’ভিযানে ভোক্তা অধিকার অধিদপ্তরকে সহায়তা করে আর্মড পু’লিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সংশ্লিষ্ট বাজার কমিটির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: