![]()


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে যু’ক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের বিজি-২০১ একটি উড়োজাহাজ।
রবিবার(১৪ আগষ্ট) সকাল সাড়ে আটটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহম’দ।
তিনি জানান বার্ডহিটের কারণে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে ইঞ্জিনিয়াররা উড়োজাহাজটি মেরামতে কাজ করছেন।বিমানটি অবতরণের সময় পাখির আ’ঘাতের কারণে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় যথাসময়ে বিমানবন্দর ছেড়ে যেতে পারেনি।সকাল ৯.৪০ বিমানটি যাত্রী নিয়ে যু’ক্তরাজ্যের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।ইঞ্জিনিয়াররা গ্রীন সিগনাল দিলে ফ্লাইটটি আবারও উড্ডয়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও এই ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে অ’পেক্ষমাণ আছেন বলেও জানান তিনি।