সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোলাপগঞ্জে তরুণের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার :

সিলেটের গোলাপগঞ্জে পরিবারের সঙ্গে অভিমান করে তরুণ আত্মহত্যা করেছেন। তার নাম রাব্বি আহমদ সালমান (২০)। তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের মো. সোনাহর আলীর ছেলে। রোববার সকালে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনীতে একটি দোকানের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে শনিবার রাত ২টার পর যেকোনো সময়ে তিনি আত্মহনন করতে পারেন বলে পুলিশ ধারণা করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম। তিনি বলেন, পরিবারের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আমরা তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে কারণ জানা যাবে। তবে আমাদের তদন্ত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: