![]()


সিলেটের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অ’ভিযান অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অ’ভিযানের অংশ হিসেবে সোমবার (২৫ জুলাই) নগরীর বিভিন্ন স্থানে অ’ভিযান চালিয়েছের প্রতিষ্ঠানের কর্মক’র্তারা। এদিন বিভিন্ন অ’ভিযোগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জ’রিমানা করেন ভ্রাম্যমাণ আ’দালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, সোমবার নগরীর কদমতলী, জিন্দাবাজার, ও ম’দিনা মা’র্কে’টে বাজার তদারকি অ’ভিযান পরিচালিত হয়। অ’ভিযানকালে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং অ’বৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনসহ বিভিন্ন অ’প’রাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জ’রিমানা করেন ভ্রাম্যমাণ আ’দালত।
এর মধ্যে কদমতলীতে ১টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার, জিন্দাবাজারে ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ও ম’দিনা মা’র্কে’টে ১ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জ’রিমানা করে ভ্রাম্যমাণ আ’দালত।
অ’ভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়া। অ’ভিযানে সহায়তা করে আর্মড পু’লিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর একটি টিম। এছাড়াও সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তর এবং বাজার কমিটির সদস্যবৃন্দ।