সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে কখন, কোথায় ঈদের জামায়াত?

সিলেটে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামায়াতে ই’মামতি করবেন সিলেটের খ্যাতনামা আলেমে দ্বীন আল্লামা রশিদুর রহমান ফারুকী’ বর্ণভী।

আলীয়া মাদরাসা মাঠ
আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ই’মামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মা’ওলানা আব্দুস সালাম-আল মাদানী। এছাড়াও জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

কুদরত উল্লাহ জামে ম’সজিদ
নগরীর কুদরত উল্লাহ জামে ম’সজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ই’মামতি করবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাত হবে ৮টায়, ই’মামতি করবেন হাফেজ মা’ওলানা মিফতাহুদ্দীন এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে, ই’মামতি করবেন হাফেজ আব্দুল হাকিম।

কালেক্টরেট ম’সজিদ
নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে ম’সজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: