সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থদের বাড়ি-ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর ৫কোটি টাকা দান

সিলেট জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের বাড়ি-ঘর নির্মাণের জন্য ৫কোটি টাকা দান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ হাজার পরিবারের প্রত্যেকটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।রোববার( ৭ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সিলেটে ৫ কোটি টাকা অনুদানের চেক পাওয়া গেছে। অনুদানের টাকা পাঁচ হাজার পরিবারকে দেওয়া হবে। প্রতি পরিবার পাবে ১০ হাজার টাকা। আগামীকাল সোমবার থেকে শুরু হবে এই টাকা বিতরণ।

প্রসঙ্গত, এবারে ভয়াবহ বন্যায় সিলেট জেলায় প্রায় ৪১ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৫ লাখ পরিবারের ৩০ লাখ মানুষ ছিলেন পানিবন্দি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: