সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

২৪ ঘণ্টায় সিলেটে রেকর্ড ৩০৪ মিলিমিটার বৃষ্টিপাত

শনিবার সকাল থেকে আজ সকাল ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) সিলেটে সর্বোচ্চ ৩০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে দেওয়া তথ্য অনুযায়ী সারাদেশে বৃষ্টিপাত কমেছে। গতকাল জানানো হয়, সারাদেশে ১ হাজার ২৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। কিন্তু আজ সকালের আপডেটে জানানো হয় ১ হাজার ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই হিসাবে সারাদেশে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত কম হয়েছে।

ওই ২৪ ঘণ্টায় এরপর বেশি বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ৯৪ মিলিমিটার, কক্সবাজারে ৮৪, সীতাকুণ্ডে ৭৫, রাঙামাটিতে ৬৭, কুতুবদিয়ায় ৫৯, টেকনাফে ৫১, মংসমনসিংহে ৩৮, শ্রীমঙ্গলে ৩৩ ও নেত্রকোনায় ৩২ মিলিমিটার।

আজকের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভা’রী থেকে অ’তি ভা’রী বর্ষণ হতে পারে। আর সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অ’পরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

এতে বলা হয় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বিজলী চ’মকানােসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভা’রী থেকে অ’তি ভা’রী বর্ষণ হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: