![]()


সিলেটে ব’ন্যার পানির তীব্র স্রোতে পড়ে তলিয়ে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট সদর উপজে’লার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আব্দুল হাদি (১৮) নলকট গ্রামের প্রবাসী কাছা মিয়ার ছে’লে।
ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পু’লিশকে খবর দিয়েছেন। তবে খবর পেতে সন্ধ্যা হয়ে যাওয়ায় উ’দ্ধার অ’ভিযানে নামতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
কি’শোর নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজে’লা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক অলিউর রহমান।