![]()


সিলেটের ওসমানীনগরে রান্নাঘর থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত লা’শ উ’দ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পু’লিশের ধারণা পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে প্রান্ত দেব (১৭) নামের ওই ছাত্র আত্মহ’ত্যা করেছে। রবিবার রাতে তার লা’শ উ’দ্ধার করে পু’লিশ।
প্রান্ত ওসমানীনগর উপজে’লার গয়নাঘাট এলাকার প্রদীপ দেবের ছে’লে ও স্থানীয় গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
প্রাথমিক ত’দন্ত ও পরিবারের বরাত দিয়ে পু’লিশ জানায়, বাসায় কেউ ছিলেন না। সন্ধ্যায় পরিবারের লোকজন এসে ডা’কাডাকি করে ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে রান্নাঘরের বেড়ার ফাঁক দিয়ে প্রান্তের ম’রদেহ ঝুলে থাকতে দেখে পু’লিশে খবর দেন। পরে পু’লিশ গিয়ে লা’শ উ’দ্ধার করে ময়নাত’দন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ম’র্গে প্রেরণ করে।
ওসমানীনগর থা’নার ওসি এস এম মাঈন উদ্দিন জানান, ঘরে কেউ না থাকার সুবাধে প্রান্ত দেব রান্না ঘরের তীরের সাথে ঝুলে আত্মহ’ত্যা করতে পারে। তবে আত্মহ’ত্যার কোন কারণ উদঘাটন করা যায়নি। এ ঘটনায় থা’নায় একটি অ’পমৃ’ত্যু মা’মলা হয়েছে।