![]()


স্টাফ রিপোর্টার :
জালালাবাদ থানা এলাকা থেকে পুলিশ অ্যাসল্ট মামলার ওয়ারেন্টভূক্ত একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ জুন বেলা আড়াইটার দিকে সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল জালালাবাদ থানাধীন মদিনা মার্কেট এলাকা থেকে এয়ারপোর্ট থানার মামলার নং-২৮, তারিখঃ ২১/০২/২০২১, ধারাঃ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/২২৪/৩৩২/৩৫৩ পেনাল কোড এর পুলিশ এ্যাসল্ট মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ রুমন আহমদ (২৮)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি নগরীর পশ্চিম পীর মহল্লা এলাকার বাসিন্দা মৃত তজমুল হোসেনের পুত্র। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত আসামীকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রুমন আহমদ নিজের কৃত কর্মের বিষয়টি স্বীকার করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।