সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

খুলনায় ডা. মুরাদের কুশপুতুল দাহ

খুলনায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রদল ও যুবদল। সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ বিএন‌পির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করা হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তথ্য প্রতিমন্ত্রীর নৈতিক স্খলনজনিত কারণে মন্ত্রীত্ব থাকার কোনও অধিকার বা যোগ্যতা নেই। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কে তথ্য প্রতিমন্ত্রীর কটূক্তির প্রতিবাদ করে নেতৃবৃন্দ বলেন, জাইমা রহমান কোন পরিবারের সন্তান তা প্রতিমন্ত্রী জানেন না। বাংলাদেশে হাতে গোনা কয়েকটি ঐতিহ্যবাহী পরিবারের মধ্যে জাইমা রহমানের বাবা তারেক রহমান ও মা ডা. জোবাইদা রহমানের পরিবার অন্যতম। জাইমা রহমানকে নিয়ে কথা বলার যোগ্যতা ডা. মুরাদ রাখেন না।

কুশপুত্তলিকা দাহকালে বিপুল সংখ্যক সাধারণ মানুষ জড়ো হয় এবং তথ্য প্রতিমন্ত্রীর বিচার দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন, নগর যুবদল সভপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম হোসেন, জেলা যুবদল সভাপতি শামীম কবির, সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইশতি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: