সর্বশেষ আপডেট : ৩৭ মিনিট ১৩ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

ডেইলি সিলেট ডেস্ক ::

খুলনার একটি আবাসিক এলাকায় ঘরে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর লবণচরা থানার কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
দুই দিনে পদ্মা সেতুতে পৌনে ৯ কোটি টাকার টোল আদায়

গুলিবিদ্ধ চারজন হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইসুল ইসলাম ও ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা ও ফাহিমার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, প্রায় তিন বছর আগে রাশিদুল একটি মাদক মামলায় কারাবন্দি হয়েছিলেন। কারাগারে তার সঙ্গে একই ধরনের মামলায় বন্দি ইমরান নামে এক ব্যক্তির পরিচয় হয়। পরবর্তীতে ইমরানের বাড়িতে রাশিদুল যাতায়াত শুরু করেন। আনুমানিক ছয়-সাত মাস আগে ইমরান আবারও এক মামলায় কারাগারে গেলে রাশিদুল ইমরানের স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন। ধারণা করা হচ্ছে, এর জেরে এই হামলা হয়ে থাকতে পারে।

একই মত দিয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, ‘হামলায় পাঁচ-ছয়জন অংশ নিয়েছিল। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: