সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সবজি বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কৃষক নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আজিজুল হক (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজাহার আলী উপজেলার নন্দগ্রাম মধ্যপাড়ার মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে।

জানা যায়, নিহত আজিজুল হক তার জমির শাক-সবজি বনানী সুলতানগঞ্জ হাটে বিক্রি করতেন। হাটে সবজি বিক্রির টাকা নিয়ে সোমবার রাতে আটোভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা অটোভ্যানটি থামিয়ে পথরোধ করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে তার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে গুরুতর আহত অবস্থায় আজিজুলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ প্রতিবেদককে বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি হত্যা মামলার দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: