সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ‘মেরে ফেলার’ আতঙ্কে ছিলেন দুই বোন!

লা’শ উ’দ্ধারের একদিন আগেও ‘মে’রে ফেলার’ আতঙ্কে ছিলেন দুই বোন রাণী মজুম’দার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)।পরদিন সকালে সেই আতঙ্ক সত্যি হলো। দুই বোনের ঝুলে থাকা লা’শ মিলল নিজ বাসার ছাদে। পিলারের আলাদা দুটি রডে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছিল লা’শ দু’টি।

এ ঘটনা নগরীর ৪নং ওয়ার্ডের মজুম’দারী কোনাপাড়ার এলাকার ৩১ নং বাসার।মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় পু’লিশ খবর পেয়ে বাসায় গিয়ে লা’শ দুটি উ’দ্ধার করে।মৃ’ত রাণী ও ফাতেমা মজুম’দারি এলাকার মৃ’ত কলিম উল্লার মে’য়ে।

স্থানীয় ও পু’লিশ সূত্রে জানা গেছে, এই বাসায় মা, দুই ভাই ও তিন বোন থাকতেন। আরেক বোন বিয়ের পর যু’ক্তরাজ্যে থাকছেন। পরিবারের সদস্যরা চাপা স্বভাবের ছিলেন। তাঁদের সঙ্গে আত্মীয়স্বজনদের যোগাযোগ কম ছিল। সকালে হঠাৎ বাড়ির ছাদে দুই বোনের ঝুলন্ত লা’শ দেখে স্থানীয় লোকজন পু’লিশকে খবর দেন। পু’লিশ ঘটনাস্থলে গিয়ে লা’শ উ’দ্ধার করে। স্থানীয় লোকজনের ভাষ্য, তাঁরা মানসিকভাবে কিছুটা অ’সুস্থ। তবে কারও সঙ্গে কখনো খা’রাপ আচরণ করতেন না।

সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী বলেন, দুই বোনের লা’শ উ’দ্ধারের ঘটনা অনেকটা র’হস্যজনক। দুই বোন সোমবার রাতে দা হাতে নিয়ে চাচার বাড়িতে গিয়েছিলেন। পরে সেখানে বেশ কিছু সময় অবস্থানের পর বাড়ি ফিরে যান। দুই বোনের চাচা প্রতিবেশী ধানাই মিয়া। তিনি বেশ কিছুদিন আগে মা’রা গেছেন। তাঁর ছে’লে রিপন মিয়ার বরাত দিয়ে তিনি জানান, সোমবার রাত ১২টায় দুই বোন তাঁদের বাড়ির ঢুকে ফট’কে ধাক্কা দিয়ে ডা’কাডাকি করতে থাকেন। একপর্যায়ে প্রবেশফট’ক খুলে দিলে তাঁরা ঘরে আতঙ্কিত হয়ে দা হাতে ঢুকেন। কী’ ঘটেছে জানতে চাইলে তাঁরা আতঙ্কিত হয়ে বলেন, তাঁদের মে’রে ফেলা হবে। তবে কারা মে’রে ফেলবে, বিষয়টি তাঁরা পরিষ্কার করেননি। পরে রাতেই তাঁদের বাড়ি পর্যন্ত এগিয়ে দেন রিপন মিয়া। আজ সকালে তাঁদের লা’শ পাওয়ার বিষয়টি জানাজানি হয়।

রেজাউল হাসান লোদী বলেন, ঘটনাটি র’হস্যজনক। তাঁদের বক্তব্যগুলো পরস্পরবিরোধী। পু’লিশ উপস্থিত হয়ে লা’শ উ’দ্ধার করে ময়নাত’দন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে পাঠিয়েছে।

সিলেট বিমানবন্দর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) খান মুহাম্ম’দ মইনুল জাকির বলেন, লা’শ দুটি একটি ছাদের একই পিলারের আলাদা দুটি রডে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল ছয়টার মধ্যে তাঁদের মৃ’ত্যু হয়েছে। এটি আত্মহ’ত্যা কি না তিনি সে মন্তব্য করতে চাননি। ময়নাত’দন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে, এটি আত্মহ’ত্যা না হ’ত্যা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: