![]()


সিলেটের ওসমানীনগর থা’নাধীন শেরপুর নতুনবাজারস্থ ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথ থেকে ২৪ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (১১সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে কোনো এক সময় ডা’কাতরা সিকিউরিটি গার্ডকে অ’স্ত্রের মুখে জি’ম্মি করে বেঁধে বুথের টাকার লকার ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৪’শ টাকা নিয়ে যায়।
ওসমানীনগর থা’নাপু’লিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৪টার দিকে শেরপুর নতুন বাজারস্থ ইউনুছ ম্যানশনের নিচতলায় অবস্থিত ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথের সিকিউরিটি গার্ডকে অ’স্ত্রের মুখে বেঁধে রেখে এ ডা’কাতির ঘটনাটি ঘটে। রোববার সকালে পু’লিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে থা’নায় মা’মলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসমানীনগর থা’নার অফিসার ইনচার্জ শ্যামল বণিক।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডা’কাতদের গ্রে’প্তারের চেষ্টা চালাচ্ছে পু’লিশ।