![]()


সিলেট জে’লা আওয়ামী লীগের সভাপতি ও জে’লা পরিষদের সদস্য এডভোকেট লুৎফুর রহমান আর নেই। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে তিনি নগরীর নয়াসড়কস্থ মাউন্ড এডোরা হসপিটালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এর আগে বৃহস্পতিবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
সিলেট জে’লা আওয়ামী লীগের দলীয় সুত্র বিভিন্ন গনমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১৫ জুলাই শারিরীক অ’সুস্থতা বোধ করায় সিলেট সীমান্তিক ল্যাবে শরীরের নমুনা পরিক্ষা দেন। রাতে নমুনার পরীক্ষার ফলাফলে তাঁর করো’না পজেটিভ আসে। এরপর তিনি নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন।
দুইদিন আগে সিলেটের বর্ষিয়ান এ রাজনীতিবিদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে তাঁকে মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছিল। আজ (বৃহস্পতিবার) সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হলে এই হাসপাতালেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।