সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাড়ছে সিলেটের সব নদনদীর পানি, বিপদসীমার উপরে সারি

উজান থেকে নেমে আসা ঢল ও চলমান বৃষ্টিপাতে সিলেটের সবগুলো নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অন্য সব জায়গায়ও সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমা ছুঁইছুঁই করছে। সারিনদীর পানি ইতোমধ্যে বিপদসীমা অ’তিক্রম করছে। পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী বুধবার বেলা ১২টা থেকে সারি নদীর পানি বিপদসীমা’র ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের তথ্য মতে, সারিনদীর ডেঞ্জার লেভেল ১২.৩৫ সেন্টিমিটার। বেলা ১২টায় ছিল ১২.৭০ সেন্টিমিটার। কানাইঘাটে সুরমা’র পানি ডেঞ্জার লেভেল হচ্ছে ১২.৭৫ সেন্টিমিটার। সেখানে সকাল ৬টায় ছিল ১২.০৮ সেন্টিমিটার, সকাল ৯টায় ছিল ১২.০৯ সেন্টিমিটার, দুপুর ১২টায় ছিল ১২.১১ সেন্টিমিটার। সিলেটে ‍সুরমা’র ডেঞ্জার লেভেল ১০.৮০ সেন্টিমিটার। সকাল ৬টায় ছিল ৯.৪০ সেন্টিমিটার, সকাল ৯টায় ছিল ৯.৪৪ সেন্টিমিটার, দুপুর ১২টায় ৯.৪৪ সেন্টিমিটার।

এদিকে, সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে, সিলেটে গত মঙ্গলবার সকাল ৬টা থেকে গত বুধবার সকাল ৬টা পর্যন্ত ৮৫.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৭.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশ লীমুহাম্ম’দ শহীদুজ্জামান সরকার বলেন, উজান থেকে নেমে আসা ঢল ও চলমান বৃষ্টির কারণে সিলেটের সব নদীর পানিই একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। তবে সারি নদীর পানি ইতোমধ্যে বিপদসীমা অ’তিক্রম করেছে।

তিনি বলেন, নদীর পানি বৃদ্ধি পাওয়াটা প্রাকৃতিক বিষয়। তাই সব নদীর পানি বিপদসীমা’র বেশি উপর দিয়ে গেলে ব’ন্যা হতে পারে, আবার নাও হতে পারে। তাছাড়া ভা’রতের বারাক নদীতে ব্যারেজ দেওয়া আছে। ব্যারেজ যদি ওরা খুলে দেয় তাহলে অবশ্যই ব’ন্যা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: