![]()


দূর-আত্নীয়ার সাথে দীর্ঘদিনের প্রে’ম। ওই আত্নীয়া বিবাহিত ও স’ম্পর্কে চাচী হওয়ায় পরিবার মেনে নেয়নি। এ ঘটনায় পরিবারের সাথে মনোমালিন্যের জেরে আত্মহ’ত্যা করেছে এক যুবক। এ ঘটনাটি ঘটেছে কক্সবাজারের উখিয়ায়। ঝুলন্ত অবস্থায় নি’হত যুবকের লা’শটি উ’দ্ধার করেছে পু’লিশ। নি’হত যুবকের নাম সৈকত বড়ুয়া (২৩), তিনি উপজে’লার রাজা’পালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার সানন্দ বড়ুয়ার ছে’লে এবং পেশায় মাইক্রোবাস চালক। সোমবার (৯ আগস্ট) সকালে পাতাবাড়ী খেলার মাঠ সংলগ্ন নিজের বাড়ির পাশ্ববর্তী একটি কম্পিউটার সেন্টারের আঙ্গিনা থেকে দড়ি গলায় ঝুলন্ত অবস্থায় সৈকতের লা’শ উ’দ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সৈকতের সাথে তার এক দূর-আত্নীয়ার দীর্ঘদিনের প্রে’ম ছিলো। ওই আত্নীয়া বিবাহিত ও স’ম্পর্কে চাচী হওয়ায় সৈকতের পরিবার তাদের স’ম্পর্ক মেনে নেয়নি, সোমবার রাতে এই বিষয়ে পরিবারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে বেড়িয়ে পড়েন সৈকত। সকালে তার লা’শ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পু’লিশ এসে লা’শ উ’দ্ধার করে ময়নাত’দন্তের জন্য কক্সবাজার জে’লা সদর হাসপাতা’লে প্রেরণ করেছে।