![]()


সিলেট বিভাগে নতুন করে ১৭০ জনের করো’না শনাক্ত হয়েছে। সোমবার (১৯ জুলাই) রাতে সিলেটের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করো’না শনাক্ত হয়।
শনাক্তদের মধ্যে সিলেট জে’লায় ১৬৩ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজার জে’লায় ১ জন রয়েছেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবের ফোকাল পারসন ডা. প্রে’মানন্দ দাস জানান, সোমবার রাতে ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩১ জনের করো’না শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জে’লায় ১২৪ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজার জে’লায় ১ জন রয়েছেন।
এছাড়া এদিন সিলেট বক্ষব্যাধি হাসপাতা’লের জিন এক্সপার্ট মেশিনে ৬৬টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের করো’না শনাক্ত হয়েছে। শনাক্তরা সবাই সিলেট জে’লার বাসিন্দা বলে জানিয়েছেন হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডা. ফাতেমা ইয়াসমিন।